ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইসরায়েলি।
গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
এই হামলার কারণে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করতে হয়েছে।
ff f
ইসরায়েলি বিশ্লেষকদের মতে, সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই ইরান এমন কৌশল নিয়েছে—যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা ছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে।
তবে এখন পর্যন্ত প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি পক্ষের দাবি, এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে ইরানের সীমিত সক্ষমতার ইঙ্গিত দেয়। আর এর পেছনে নিজেদের ভাষায় ইসরায়েল তাদের ‘সামরিক সাফল্যকেই’ কৃতিত্ব দিচ্ছে।
0 Comments