ওয়ান ব্যাংকে নিয়োগ, রয়েছে গাড়ি এবং বাড়ির ঋণসহ নানা সুবিধা
বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি হেড অব এসএমই ডিভিশন ‘এসভিপি-ইভিপি’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ আগামী ৩০ জুন। আবেদনে কোনো বয়সসীমা নেই।
**শিক্ষাগত যোগ্যতা:** যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
**অভিজ্ঞতা:** হেড অব এসএমই ডিভিশন ‘এসভিপি-ইভিপি’ পদে আবেদনের জন্য কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এসএমই বিভাগে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
**অন্যান্য যোগ্যতা:**
- এসএমই ব্যবসা সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত ও জমা
- বিভাগ/শাখার সঙ্গে সমন্বয় সাধন
- এসএমই গ্রাহকদের ব্যবসা, বিনিয়োগের কার্যকারিতা, গ্রাহকদের ক্রেডিট ও যোগ্যতা ইত্যাদি বিষয়ে দক্ষতা
**বেতন:** হেড অব এসএমই ডিভিশন ‘এসভিপি-ইভিপি’ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
**অন্যান্য সুবিধা:** গাড়ি লোন, হোম লোন, ফার্নিচার লোনসহ প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
**যেভাবে আবেদন করবেন:** আগ্রহীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

0 Comments